ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০

প্রচ্ছদ » আইন ও আদালত » ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা শহরের নতুনবাজারে পৌরসভা কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলা-সংঘর্ষ ও পৌরসভার তিনটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে ভোলা সদর মডেল থানায় ভোলা পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে মামলাটি করেন। দুলাল (৫৫) নামের এক দখলদারী ব্যবসায়ীকে মামলার প্রধান আসামি করা হয়েছে।

২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০০-২০০ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। এতে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ করা হয়েছে। প্রধান আসামি দুলাল দীর্ঘদিন ধরে নতুন বাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে শরবতের ব্যবসা করে আসছিলেন। সে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা আব্দুল মুনাফের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

এর আগে গত রোববার দুপুরে শহরে একটি মৌন মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। বিনা নোটিশে অতর্কিতভাবে পৌর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৭টি দোকান ভাংচুর ও যাবতীয় মালামাল লুন্ঠনের দাবি করে ওই দিন বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু হয়। এরপর পৌরসভা ভবনের সামনে কিছুক্ষণ নিরবতা পালন করেন তারা। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান ওই স্মারকলিপিতে স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, বিষয়টি তদন্তাধিন রয়েছে। জমির মালিকানা দাবি নিয়ে পৌরসভা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কর্তৃপক্ষের মধ্যে যে বিরোধ রয়েছে, সেই জমি মূলতঃ কাদের তার কাগজপত্র নিয়ে উভয় পক্ষের সাথে বসে এটা সুরাহা করবো। তিনি আরও বলেন, একটি জায়গা নিয়ে এ বিতর্ক থাকতে পারে না। প্রকৃতপক্ষে যার মালিকানা আছে সেই জমির মালিক দাবি করতে পারে। এ বিষয়ে পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে কোন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। তিনি বলেন, কমপ্লেক্সের বাউন্ডারি দেয়ালের বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিরপরাধ মানুষ যাতে এ মামলায় আসামি হয়ে হয়রানির শিকার না হয় এবং প্রকৃত দোষী ব্যক্তিদের সনাক্ত করতে গিয়ে মামলা দায়ের করতে একটু বিলম্ব হয়েছে।

এদিকে, ভোলার নতুনবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলা-সংঘর্ষ ও পৌরসভার পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পৌরবাসী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সোমবার সকালে বলেন, ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় পৌরসভা কর্তৃপক্ষ রোববার রাতে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, শনিবার বিকেলে ভোলা শহরের নতুন বাজারে পৌরসভা কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলা-সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১০জন ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। দখলকারীরা পৌরসভার তিনটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে।

বাংলাদেশ সময়: ১:২৬:১২   ৫৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
বিজয় দিবসে মারমারির ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
হাসিনার মৃত্যুদণ্ড
ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০
চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার সশ্রম কারাদন্ড
সাবেক এমপি জ্যাকব ও সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদের জামিন না মঞ্জুর



আর্কাইভ