শশীভূষণে উদ্বোধন হলো পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা

প্রচ্ছদ » অর্থনীতি » শশীভূষণে উদ্বোধন হলো পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন শশীভূষণ বাজারে পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা চালু করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শশীভূষণ বাজারে হাজী সুপার মার্কেটে শশীভূষণ উপশাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক কাজী রেজাউল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শশীভূষণ থানার ওসি (তদন্ত) জিয়া উদ্দিন।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মাকসুদুর রহমান রুবেল, ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকী, মাহবুবুর রহমান, আবুল কালাম। এ সময় ব্যবসায়ী, শিক্ষক, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক ঐতিহ্যবাহী শশীভূষণ বাজারে ২৬০ তম উপশাখা চালুর মধ্য দিয়ে ব্যাংকিং সেবার পরিসর আরও বিস্তৃত করলো। একই দিনে চরফ্যাশন সদরে পূবালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১:২০:২১   ৩৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত
চরফ্যাশনে ‘রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
ভোলায় কাজী ফার্মস-এর কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার
পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি
ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে উঠছে পোয়া মাছ
ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
শীতে মুখরোচক জিলাপির কদর বাড়ছে



আর্কাইভ