ভোলায় যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিশা পাকার মাথা এলাকায় নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব আলম ওরফে মাফু, তার সহযোগী মোঃ রায়হান ও মোঃ সাইফুল ইসলাম ওরফে সুজন-কে মাদক সেবনের প্রস্তুতি ও সরবরাহকালে আটক করা হয়। এ সময় মাহবুবের নিজ বাসা থেকে ১১২ গ্রাম গাঁজা ও ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদক ও আটককৃতদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২২:০২:৫৭   ৩৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ