ভোলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা অনুদান বিতরণ

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা অনুদান বিতরণ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



---

আল আমিন ॥

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রতি জনকে ৫০ হাজার টাকা করে ৩৮ জনের মধ্যে ১৯ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সাড়ে বারোটার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।

ভোলা জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক রজত শুভ্র সরকার এর সঞ্চালনায় ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। এসময় তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

৩৮ জন চেকগ্রহীতাদের মধ্যে ভোলা সদর উপজেলার ১৩ জন, দৌলতখান উপজেলার ০৫, বোরহানউদ্দিন উপজেলার ০৬, তজুমদ্দিন উপজেলার ০৩, লালমোহন উপজেলার ০২, চরফ্যাশন উপজেলার ০৬ এবং মনপুরা উপজেলার ০৩ জন রোগী। তাঁরা সবাই গত ২০২৪-২৫ অর্থবছরের অনুমোদিত অপেক্ষমান তালিকায় ছিলেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ম কিস্তির ১৩২ জনের বরাদ্দ হতে অবশিষ্ট ৯৩ জনকে আর্থিক সহায়তা দেয়ার নিমিত্তে প্রাপ্ত আবেদনের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের নিমিত্তে সিভিল সার্জন মহোদয়ের কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাটিও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ০:১৫:৩৪   ১৯৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা



আর্কাইভ