তজুমদ্দিনে ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



---

মোঃ জোবায়ের, তজুমদ্দিন ॥

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার তত্ত্বাবধানে তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কামালের বাড়ির সামনে পাঁকা রাস্তায় এক চৌকস ডিবি টিম অভিযান পরিচালনা করে। এ সময়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মাহমুদুল হাসান বাপ্পী ও তার নেতৃত্বাধীন ফোর্স এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম নজরুল ইসলাম ভুট্ট (৫০), পিতা-মৃত নজির আহম্মেদ, মাতা-মৃত আঞ্জুরা বেগম, ঠিকানা: শশীগঞ্জ, ৫ নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন। অভিযানে তার কাছ থেকে ২০০ (দুইশত) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভোলা ডিবি পুলিশ জানিয়েছে, আসামীর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনের আওতায় নিয়ে আনাসঙ্গিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সফল অভিযান প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সকল ধরণের অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ১:০০:৫২   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ