তজুমদ্দিনে ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



---

মোঃ জোবায়ের, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায়‎ ‎ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহ¯পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক ক্ষুদ্র ঋণ কর্মসূচি এলাকা ব্যবস্থাপক টিকেন রায় এর সভাপতিত্বে ও র্ব্যাক শিক্ষা কর্মসূচি প্রশিক্ষক মনির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিক কুমার দত্ত, উপজেলা ব্র্যাক শিক্ষা ব্যবস্থাপক তজুমদ্দিন, মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা ব্র্যাক শিক্ষা ব্যবস্থাপক চরফ্যাশন, সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)।

বক্তারা বলেন, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরেপড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যে সব অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে সুবিধাবঞ্চিত তাদের জন্য এক্সোলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হবে। তজুমদ্দিনে ৩৭৫জন শিক্ষার্থী ও ১৫টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন হব।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৯   ৫৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


মেঘনায় ২২ দিনের অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা
তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
তজুমদ্দিনে এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকায় বিক্রি
তজুমদ্দিনে আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা গফুর বহিষ্কার
তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মান কাজে অনিয়মের অভিযোগ
তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে চাইনিজ ইলেকট্রিক শক গান দিয়ে হত্যার চেষ্টা
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত, পরিবারে শোকের মাতম
তেলের দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
তজুমদ্দিনের চর মোজাম্মেল থেকে ৩ ডাকাত কে আটক করেছে কোস্ট গার্ড
চর মোজাম্মেলে স্পিকারের নাম ভাঙিয়ে যুবদল নেতার চাঁদাবাজির অভিযোগ: মারধরের পর ব্যবসায়ীর টাকা ছিনতাই



আর্কাইভ