এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম

প্রচ্ছদ » ইসলাম » এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



---

এম শাহরিয়ার ঝিলন ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারনে আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরী হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যানের পক্ষে ও বিদেশী তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরী হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দিবো। এ ঘোষণার পর এক শ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিতেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরী হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে। সারা দেশে সফর করার পর আমার যেটা মনে হয়; আমরা যদি সকলে মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি তাহলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশীদের তাবেদার আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এটি হাতছাড়া করা যাবে না।

 ---

মুফতি রেজাউল করিম বলেন, এদেশে আযানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে আবার আযানের শব্দে বাচ্চারা ঘরে যায়। এদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে গত ৫৩ বছর যারা যেই নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তার নাম হলো মানবরচিত কুফরী তন্ত্র। এদের পরিচালনায় আমাদের দেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে। এরা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরী করেছে। গত ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছে ‘হাসিনা পালায় না’ আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়ে যেতে পারেনি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা শফিউদ্দীন, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবু সালেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেজাউল করিম বোরহানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২:৫৫:১৪   ৫৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ