চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার সশ্রম কারাদন্ড

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার সশ্রম কারাদন্ড
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতা মো. ফারুক হোসেন (৪৫)-কে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

‎মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার ১নং ওয়ার্ড ফজলুর রহমান সড়ক সংলগ্ন বিল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি খাদিজা আক্তার খুকী (২০) উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

‎ঘটনার দিন বরিশালে ফারুক হোসেন তার বোনের বাড়ি যাওয়ার পথে পিতা-কন্যার মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ফারুক মেয়ে খাদিজার গলা টিপে হত্যা করে তার মরদেহ বিলের মধ্যে ফেলে দেন। পরে ফারুক হোসেনকে পুলিশ গ্রেফতার করলে তিনি এসব কথা আদালতে স্বীকারোক্তি দেন।

‎রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ বলেন, ‎ন্যায়ের ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে। ‎এদিকে রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ২:৫৪:০৫   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ