চরফ্যাশনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

হাতের পরিছন্নতায় এসো সবে এক হই ও ‘বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস এবং জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে হাত ধোয়া কর্মসূচী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে হাত ধোয়া কর্মসূচি ও হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সরকারি ট্যাপনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপছিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ কামালের সভাপতিত্বে আরো উপস্থিতি ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন সরকারি ট্যাপনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তানবির আহমেদ, সহকারি শিক্ষক পিন্টু,জহির বিএসসি ও সামসুন্নাহার ¯িœগ্ধাসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, জীবানু মুক্ত স্বাস্থ্য গঠনে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনা ভাইরাসের রোধে প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনাভাইরাসের থেকে নয় জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই কিছু সময় পরপর সাবান-পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এসময় বক্তারা আরো বলেন, ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ৩০ থেকে ৪৮ ভাগ পর্যন্ত বিভিন্ন সংক্রামক রোগ কমানো সম্ভব। তাই সবাইকে পরিস্কার ও পরিছন্ন জীবন যাপনের আহবান জানান।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৫৯   ৯৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক
চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ