ভোলা জেলায় বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলা জেলায় বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলায় বিশ্ব সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা এর যৌথ আয়োজনে দিবসটি ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) ও ভোলা পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক রজত শুভ্র সরকার।

---

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রবীণ হিতৈষী সংঘ, ভোলা এর সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি ভোলা’র সভাপতি আমিরুল ইসলাম রতন। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক কবির প্রমুখ আলোচনায় অংশ নেন।

জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক জকাজী গোলাম কবির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা এর কনস্যালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ সাইদুর রহমান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মহোদয় ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে স্মার্ট সাদা ছড়ি তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১৬   ২১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলায় পাকহানাদার মুক্ত দিবস পালিত
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন



আর্কাইভ