সাবেক এমপি জ্যাকব ও সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদের জামিন না মঞ্জুর

প্রচ্ছদ » অপরাধ » সাবেক এমপি জ্যাকব ও সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদের জামিন না মঞ্জুর
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় পৃথক ২ মামলায় ফ্যাসিস্ট সরকারের ভোলা-৪ আসনের সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের জামিন না মঞ্জুর করেছে ভোলা জেলা ও দায়রা জজ আদালত। ১৩ অক্টোবর ২০২৫, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং ১৪ অক্টোবর ২৫, আবিদুল আলমের জামিন না মঞ্জুর করা হয়।

ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডঃ আমিরুল ইসলাম বাছেত জানান, ভোলার জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ঘটনায় মোঃ আরিফুর রহমান বাদী হয়ে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আসামি করে আদালতে মামলা করেন। মামলা নং জিআর ৬৭২/২৫। মামলার দীর্ঘ শুনানির পর ১৩ অক্টোবর ভোলা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফারুক উদ্দিন আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের জামিন না মঞ্জুর করেন।

অপরদিকে ভোলা শহরের হোটেল প্যাপিলনে বিএনপি’র ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার ঘটনায় মোহাম্মদ জহির বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৫২১/২৪। এই মামলায় শুনানির পর ১৪ অক্টোবর বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফারুক উদ্দিন আসামী ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের জামিন না মঞ্জুর করেন। উল্লেখ্য এই মামলায় আসামী আবিদুল আলম মহামান্য হাইকোর্টের জামিন লাভ করলেও চেম্বার জজ আদালত তার জামিন না মঞ্জুর করেছিলেন।

বাংলাদেশ সময়: ১:২৮:০১   ৯৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ