চরফ্যশনে ছিনতাইকালে চালক হত্যা, মামলায় একজনের যাবজ্জীবন

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যশনে ছিনতাইকালে চালক হত্যা, মামলায় একজনের যাবজ্জীবন
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে মটরসাইকেল ছিনতাইকালে হত্যা করা হয় আরোহী কালুকে। হত্যা মামলায় অভিযুক্ত আসামী মিন্টিজ ওরফে মোঃ শাজাহানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন চরফ্যাশন চৌকি আদালতের বিচারক, মোঃ শওকত হোসাইন। আদেশে বলা হয় ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মটরসাইকেলে চরে কালু দুলারহাট বাজার থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ও নিখোঁজ থাকে। পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাও ২নং ওয়ার্ডের জনৈক নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে কালুর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা।

তাতে উল্লেখ করা হয় মটর সাইকেলটি ছিনতাই করতে পথ রোধ করে আসামী মোঃ মিলন, মোঃ জামাল, মোঃ ফিরোজ, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মিন্টিজ ওরফে মোঃ শাজাহান একযোগে গলায় গামছা পেচিয়ে কালুকে হত্যা করে। ১০ জনের সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার রায় দেন। এদিকে আসামীদের মধ্যে মিলন ব্যতিত অপর ৪ জন পলাতক ছিলেন। সাক্ষ্যপ্রমান না থাকায় মোঃ মিলন, মোঃ জামাল, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ফিরোজকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মোঃ হযরত আলী হিরণ ও আসামীর পক্ষে এ্যাডভোকেট এএইচ এম জাবেদ করিম মামলা পরিচালনা করেন। পিপি হযরত আলী জানান, প্রকৃত দোষী আসামীকে আদলত শাস্তি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১:২৬:২০   ২৩৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ