ভোলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১৮ দিনে টিকা পাবে ৬ লাখ ৭৮ হাজার শিশু

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১৮ দিনে টিকা পাবে ৬ লাখ ৭৮ হাজার শিশু
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় ভোলাতেও আজ প্রথম বারের মতো শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলা ও পৌর এলাকায় একযোগে এ কর্মসূচি চলছে। সকাল ৯টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোলা জেলা প্রশাসন ও সিভিল সার্জন এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ দিনের মধ্যে ভোলার ৬ লাখ ৭৮ হাজার ৭৭৮ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েড প্রতিরোধী টিকা। এর মধ্যে ৪ লাখ ২৭ হাজার ৮৫৮ জন স্কুলগামী এবং ২ লাখ ৫০ হাজার ৯২০ জন স্কুলবহির্ভূত শিশু।

ভোলা সিভিল সার্জন জানান, যেসব শিশুর জন্মনিবন্ধন নেই বা স্কুলে পড়ে না, তাদেরও যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সেজন্য ম্যানুয়ালি নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশুর নিবন্ধন স¤পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং টাইফয়েডের প্রকোপ কমাতে এ ক্যা¤েপইনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

বাংলাদেশ সময়: ০:৪৩:৪৩   ১০০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণ, যুবক আটক
শিশুদের হামের প্রকোপ ও প্রতিকার, অভিভাবকদের যা জানা জরুরি
বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত
দৌলতখানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২
ভোলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ মহিলা পরিষদের ‘৫৬তম’ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দৌলতখানে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ



আর্কাইভ