ভোলায় দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার ইলিশা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ ও এশিয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক অসাধু সদস্যের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে শনিবার রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় ভোলার স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

অন্যদিকে, ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বাংলাদেশ সময়: ২:৩৪:৩৬   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ