ভোলায় যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

‘আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাবো মানব কল্যাণে’ ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে যুবশক্তি ফাউন্ডেশন ভোলার উদ্যোগে ফ্রি ব্লাড ক্যা¤েপইন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরপাতা চৌধুরী মিয়ার হাট জামেয়া মোহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ক্লাসরুমে এ ক্যা¤েপইনের আয়োজন করা হয়।

ফ্রি ক্যা¤েপইন এ প্রায় পাঁচ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। তাদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, ‘আমরা আগে আমাদের রক্তের গ্রুপ জানতাম না, তাই কারও প্রয়োজনে রক্ত দিতে পারতাম না। আজ যুবশক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগে আমরা নিজেদের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। সংগঠনটিকে ধন্যবাদ জানাই।”

ফ্রি ক্যা¤েপইনে সভাপতিত্ব করেন, যুবশক্তি ফাউন্ডেশন ভোলা এর সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি মো. হেলাল মাহমুদ।

---এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, জসিম প-িত, সহসভাপতি সালাউদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন, সাধারণ স¤পাদক মো. হিমেল, দপ্তর ও অর্থ স¤পাদক মো. মামুন, সমাজকল্যাণ স¤পাদক মো. রাছেল কাপ্তান, দৌলতখান উপজেলার আহ্বায়ক আনোয়ার, ভোলা সদর উপজেলা আহ্বায়ক আ. রহমান, সদস্য মো. আজাদ, মো. ছাব্বির, মো. সিয়ামসহ যুবশক্তি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানবতার সেবায় নিবেদিত এই মহৎ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে সংগঠনটির এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২:৩০:৩১   ৩৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি কলেজে পরিবেশ ক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ান মতবিনিময় সভা
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



আর্কাইভ