কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: নুরুল ইসলাম নয়ন

প্রচ্ছদ » চরফ্যাশন » কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: নুরুল ইসলাম নয়ন
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



---

চরফ্যাসন প্রতিনিধি ॥

কেন্দ্রীয় যুবদলের সাধারণ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আন্তবর্তিকালিন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ তারা জানেন নির্বাচন হলেই জনগন বিএনপির পক্ষে রায় দিবেন। এজন্য তারা বিএনপির নামে অপ-প্রচার করছে। রাজনীতিকে আমরা রাজনীতি দিয়েই প্রতিহত করতে হবে।

শুক্রবার বিকালে সাড়ে ৫টায় ভোলার চরফ্যাসনের সর্বস্তরের মানুষের দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার আঙ্গীকার করেন নুরুল ইমলাম নয়ন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বিএনপি’র নেতাকর্মীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়ছেন এবং ভোটারদের সাথে সম্পৃক্ত হচ্ছেন।

এ সময় তিনি অন্তবর্তিকালীন সরকারকে সতর্ক থাকার আহব্বান জানান যাতে ফেব্রুয়ারীতেই নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে কেউ নির্বাচ ন্যাসৎ করতে না পারে। এর আগে মনপুরা থেকে রওনা হলে চরফ্যাসন উপজেলার ২১ ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বেতুয়া লঞ্চ ঘাট তাকে বরণ করে নেন। পরে গণসংবর্ধনা দেয়া হয় তাকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির

সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনুজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:৩৫:২২   ৫৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ময়লার স্তূপে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ সবুজ জোন গড়ার পরিকল্পনা
ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
চরফ্যাশনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ
চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ককে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য



আর্কাইভ