ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার ১০ দিনে ২২ জেলের কারাদন্ড, বিপুল পরিমান জাল ও মাছ জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার ১০ দিনে ২২ জেলের কারাদন্ড, বিপুল পরিমান জাল ও মাছ জব্দ
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষনের লক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের অভিযান চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্যবিভাগের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোলার দুই নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।

মৎস্যবিভাগ জানায়, নিষেধাজ্ঞার গত ১০ দিনে এ পর্যন্ত পুরো জেলায় ১২২টি অভিযান পরিচালিত হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল জরিমানা করা হয়েছে।

এছাড়াও ৪৪ মেট্রিক টন ইলিশ ও ১০৪ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করা হয়েছে।

প্রতিদিন সাত উপজেলা থেকে মৎস্যবিভাগে ৮টি টিম অভিযান পরিচালনা করছে।

মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সানিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া। তানি বলেন, বৃহ¯পতিবার রাতে দুটি অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২:৩৩:৩৯   ৫৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ