মনপুরায় গণসংযোগ করলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নয়ন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় গণসংযোগ করলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নয়ন
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে মনপুরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী ও বাসিন্দাদের সাথে দেখা করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামনেওয়াজ বাজার, চৌধুরী বাজার, হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, মাষ্টারহাট, বাংলাবাজার, সিরাজগঞ্জ বাজার, কোড়ালিয়া ও জনতা বাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

এই সময় যুবদলের সাধারন সম্পাদক নয়ন, আগামীর রাষ্ট্র ব্যবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও ৩১ দফা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দাবী করেন। এছাড়াও তিনি এই আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে সবার দোয়া চান।

গণসংযোগের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, এ্যাডভোকেট ছালাহউদ্দিন প্রিন্স, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব স্বপন মিয়া সহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২:২৯:৪৭   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থী যুবদল সম্পাদক নয়ন ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে
মনপুরা উপকূলে টমটম, নছিমন নিয়ে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার ও মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তা
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন নৌপরিবহন উপদেষ্টার
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ



আর্কাইভ