লালমোহনে নিষেধ অমান্য ১২ জেলের কারাদন্ড

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে নিষেধ অমান্য ১২ জেলের কারাদন্ড
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ভোলার লালমোহনে ১৬ জেলেকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল ও প্রায় ১৫ কেজি ইলিশসহ নানা প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে বিকেলে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ ১২জন জেলেকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া একজন জেলেকে এক হাজার টাকা জরিমানা ও তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, থানা পুলিশসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৪০:৪২   ৪২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার



আর্কাইভ