চরফ্যাশনে আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) চরফ্যাশন করিমজান কামিল মহিলা মাদ্রাসার হল রুমে এ কমিটি গঠিত হয়। ৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ মাওলানা মো: রফিকুল ইসলাম আসলামী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রভাষক মো: ফয়েজ উল্যাহ। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম আখতার (মঈন), সহ-সভাপতি মাও: আ: আজিজ, মো: মোছাদ্দেক হোসেন, যুগ্ম-স¤পাদক মোহাম্মদ খোর্শেদ আলম, মোশারেফ হোসেন, মো: আলাউদ্দিন, সাংগঠনিক স¤পাদক মো: আবুবকর ছিদ্দিক, সহ-সাংগঠনিক হুমায়ুন কবির, মো: বাহারুল ইসলাম হাওলাদার, মো: মাসুম বিল্লাহ, বাহারুল আলম, কোষাধ্যক্ষ মাও: মো: মামুনুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মো: নিজাম উদ্দিন, প্রচার স¤পাদক মো: এমরান, সহ-প্রচার স¤পাদক জাহিদুল ইসলাম ইউসুফ, দপ্তর স¤পাদক মোহাম্মদ মাকছুদ আলম, সাহিত্য ও সমাজকল্যাণ স¤পাদক নুরে আলম (অভি)। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বেলাল উদ্দিন, মো: জুবায়ের, মো: জাহিদ হাসান, মাওলানা শিহাব উদ্দিন, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: আবুল কাশেম, মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহ মিজানুর রহমান, মো: রিয়াজ উদ্দিন, বাবুল চন্দ, মো: মাকসুদ,আব্দুর রহমান, মো: মাকসুদুর রহমান, মো: হাসান, মো: আবদুর রহমান, মাহবুব হাছান, জাহিদুল ইসলাম ইউসুফ, মাহমুদুল হাসান হাওলাদার, মাওলানা রইচ উদ্দিন নূরানী, মো: হুমায়ুন কবির, মো: লোকমান, মো: মাঈনুদ্দিন।

নবনির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম আসলামী বলেন, এই সংগঠনের লক্ষ্য হচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা গ্রহণে সার্বিক সহযোগিতা করা, অসহায়, গরীব-মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে মানব স¤পদে পরিণত করা।

এই ফাউন্ডেশনের অধীনে চলতি ২০২৫ সালে প্রাইমারি ৫ম, এবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও মাধ্যমিক ৮ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর চরফ্যাশন উপজেলাব্যাপী হাফেজদের বৃত্তির আয়োজন করা হবে। ইতোমধ্যে বৃত্তি পরীক্ষা গ্রহণের সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ফাউন্ডেশনের নবনির্বাচিত সাধারণ স¤পাদক প্রভাষক মো: ফয়েজ উল্যাহ, বৃত্তি পরীক্ষার কার্যক্রম নির্বিঘেœ স¤পন্ন করতে শিক্ষক ও অভিভাবকদের সমর্থন ও সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।

এ দিকে নবনির্বাচিত আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১:৩২:২৫   ১৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
চরফ্যাশনে ‘রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
খালেদা জিয়ারের সুস্থতার জন্য চরফ্যাশন পৌর যুবদলের দোয়া-মোনাজাত
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার
পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন
চরফ্যাশনে যৌথ কৃষি খামার সমবায় সমিতির সভায় হামলার চেষ্টা
মন চাইলে খোলা হয় কমিউনিটি ক্লিনিক, সেবা পাচ্ছেন না রোগীরা
চরফ্যাশনে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করার অভিযোগ আলামিন বকশি ও নোমান ফকিরের বিরুদ্ধে
চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন ও অনশন
ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



আর্কাইভ