কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রচ্ছদ » মনপুরা » কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

কোস্ট ফউন্ডেশন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবস উপলক্ষ্যে র‌্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষীন করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সম্পন্ন হয়। এরপর সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, মো: মোস্তফা মিয়া। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহাযক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় আজ সারা বাংলদেশের মত মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। সকাল থেকে আমরা সকলে দিবসের যথাযথ গুরুত্ব অনুধাবনে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত হয়েছি। আজকের দিবসের প্রতিপাদ্য “একদিন তুমি পৃথিবী গড়েছে, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখব আগলে” এর উপর আলোচনায় প্রবীণগণ বলেন, আমাদের দেশে ধিরে ধিরে প্রবীণদের সংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ি প্রবীণদের স্বার্থ সংলিস্ট তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা ও সস্মানজনক জীবণ যাপনে তেমন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না যা আছে তাও পর্যাপ্ত নয়।

---আজকের দিবস পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের মাধ্যমে তাদের ভূমিকা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। কোস্ট ফাউন্ডেশন শুরু থেকেই প্রবীণদের অধিকার আদায়ের জন্য স্বোচ্চার ও সহযোগী হিসাবে সরকারের সাথে কাজ করে চলছেন।

অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষথেকে স্বাগত বক্তব্য রাখেন মো: ফজলুল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল সালাম স্বাস্থ্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১:২৪:৪৬   ৩৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় সাবমেরিন কেবলে বিদ্যুৎ: বিচ্ছিন্ন দ্বীপে উন্নয়নের নতুন সম্ভাবনা
অবশেষে মনপুরায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের



আর্কাইভ