মনপুরায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » মনপুরায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ইসলামী আন্দোলনের নেতা ও মসজিদের ইমাম দুই বছরের শিশু সন্তান পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরফ্যাসন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

মৃত শিশুটি হলেন, উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার জামে মসজিদের ইমাম ও উপজেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. আবদুল মতিন ফয়েজির দুই বছরের শিশু সন্তান হুজাইফা।

জানা যায়, শনিবার দুপুর ২টায় বাড়ির পুকুরের পড়ে যায় নিহত শিশু হুজাইফা। পরে খোঁজাখুজিরজ পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্পীডবোটযোগে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ইসলামী আন্দোলনের নেতার শিশু সন্তান পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০২   ১২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা
খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল মালার
মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
‎চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
তালাকের পরও স্বামীকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করছেন স্ত্রী
চরফ্যাশনে প্রাইভেট পড় ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই ছাত্রের মৃত্যু
লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর



আর্কাইভ