থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দরিদ্র ঈমনের চিকৎসার দায়িত্ব নিলো গণমাধ্যমকর্মীরা

প্রচ্ছদ » ভোলা সদর » থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দরিদ্র ঈমনের চিকৎসার দায়িত্ব নিলো গণমাধ্যমকর্মীরা
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ‘থ্যালাসেমিয়া’ রোগে আক্রান্ত মো: ঈমন (১৮)। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার চিকিৎসা করাতে দিশেহারা তার পরিবার। রিকশাচালক বাবা তার ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিজের জমি ও বসতভিটাও বিক্রি করেছেন। এখন অন্যের বাড়িতে ভাড়া থাকেন ঈমনের পরিবার। টাকার অভাবে প্রায় চিকিৎসা বন্ধে পথে। অবেশেষ তার পাশে দাঁড়িয়েছে ভোলার গণমাধ্যম কর্মীরা। এতে স্বস্থি ফিরেছে দরিদ্র ইমনের পরিবারের মাঝে।

ঈমন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মহাজনেরপুল এলাকার আবুল বাশারের ছেলে। বর্তমানে ওই এলাকার লাল মিয়া হাওলাদার বাড়িতে ভাড়া থাকেন তার পরিবার।

অসুস্থ মো: ঈমন জানান, তারা এক ভাই এক বোন। প্রায় ৭/৮ বছর আগে তার থ্যালাসেমিয়া রোগটি ধরা পরে। রিকশা চালক বাবা ভোলা, বরিশাল ও ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে ছেলের চিকিৎসা করিয়েছেন। ছেলের চিকিৎসার খরচ জোগাতে জমি ও বসতভিটা বিক্রি করে এ পর্যন্ত প্রায় ১০/১২ লাখ টাকা খরচ করেছেন। এরপর তার বাবা রিকশা চালিয় তার চিকিৎসা করাতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে কয়েক বছর আগে সে ভোলার শহরের কাঁচা বাজারের একটি ডিমের দোকানে কর্মচারীর চাকরি করেন। সেখানে সে মাসে ৮ হাজার টাকা বেতন পান।

তিন আরো জানান, তার প্রতি মাসে প্রায় দুই হাজার টাকার ঔষধ লাগে। প্রতি মাসেই ডাক্তার ও শরীরের বিভিন্ন পরীক্ষা করাতে হয়। এবং প্রতি ৩/৪ মাসে তার শরীরে রক্ত দিতে হয়। সব মিল ব্যায়বহুল খরচ গুনতে হয় তার পরিবারকে। কিন্ত দরিদ্র রিকশা চালক বাবার আয় ও তার বেতনের টাকায় বর্তমানে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে তারা। চিকিৎসা প্রায় বন্ধের পথে আসছিল। ওই সময় একদিন ডিম কিনতে গেলে পরিচয় হয় “ভোলা জার্নালিস্ট ফোরাম” সভাপিত মো: শাহিন কাদের ভাইয়ের সাথে। তিন আমাকে দেখে জিজ্ঞাস করেন। আমি তাকে সব জানাই। এরপর তিন আশ্বাস দিয়েছেন আমার চিকিৎসার সব খরচ বহনের। এখন তারা আমার পাশে দাঁড়িয়েছেন। আমি ও আমার পরিবার খুব খুশি। তাদের জন্য আমি ও আমার পরিবার অনেক অনেক দোয়া করি।

ভোলা জার্নালিস্ট ফোরাম’র সভাপিত মো: শাহিন কাদের জানান, শনিবার (৪ অক্টোবর) থেকে আমিসহ আমার সংগঠনের সকল সদস্য গণমাধ্যমকর্মীরা ঈমনের পাশে রয়েছি। তার চিকিৎসা, ঔষধসহ যাবতীয় খরচ আমরা ভোলা জার্নালিস্ট ফোরাম’র সদস্যরা বহন করবো। এবং আগামী ৬ মাসের মধ্যে আমরা ঈমনকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাবো। তাকে সম্পূর্ণ সুস্থ্য করে তোলার জন্য যা যা করা আমরা তাই করবো।

তিন আরো জানান, আজ ঈমনকে আমি এক ব্যাগ রক্ত দিয়েছি। পরবর্তীতে আমাদের সংগঠনের যাদের রক্তের গ্রুপ এ-পজেটিভ তারা রক্ত দিবেন ঈমনেক।

ওই সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন জানান, আমাদের সভাপতির মাধ্যমে ৪/৫ দিন আগে ঈমনের বিষয়টি জানতে পেরেছি। পরে আমরা শনিবার সংগঠনের মিটিং ডেকে সবাই মিলে সামর্থ অনুয়ায়ী সহযোগিতা করেছি। এই সহযোগীতার ধারা অব্যাহত থাকেবা।

বাংলাদেশ সময়: ২:৫৮:০৭   ২৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন ভোলা কলেজ শাখার সম্মেলন ও ইফতার মাহফিল‎



আর্কাইভ