চরফ্যাশনে জবি ছাত্রদল নেতা হাসিবের দাফন সম্পন্ন

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে জবি ছাত্রদল নেতা হাসিবের দাফন সম্পন্ন
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টায় নজরুলনগর ইউনিয়নের মাঝের চর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

এরআগে সকাল ১১টার দিকে হাসিবের মরদেহ এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। শুক্রবার রাত নয়টার দিকে ছাত্রদল নেতা হাসিব পুরান ঢাকায় একটি খাবার হোটেলে রাতের খাবার খেতে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাতেই ঢাকায় প্রথম জানাযার নামায শেষে গ্রামের বাড়ির পথে হাসিবের মরদেহ নিয়ে রওয়ানা হন তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব ও স্বজনরা। হাসিব তিন ভাই, এক বোনের মধ্যে মেঝো। তার বাবা মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন স্থানীয় মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২:৫৭:১১   ২২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা
চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় চেয়ারম্যান পদে এড. ছিদ্দিক মাতাব্বর, করছেন প্রচারনা
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
দ.আইচায় বাড়ি ফেরার পথে শিক্ষিকার ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
শশীভূষণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ



আর্কাইভ