নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ অক্টোবর) উপজেলার কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। এ সময় ৮৫ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে শনিবার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।

এ সময় কুঞ্জেরহাট বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় ৬টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলানির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উজ্জামান।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ ম-ল উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান জানান, মা ইলিশ রক্ষা অভিযানের ২২দিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ সময় নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ এবং দ-নীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ২:৫৩:৪৫   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ
লালমোহনে জমি বিরোধের জেরধরে পিটিয়ে আহত ৪



আর্কাইভ