তজুমদ্দিনে দুইশ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে দুইশ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২শ পিজ ইয়াবা (মাদকদ্রব্য)সহ দুই বিক্রেতাকে আটক করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাশিগো পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনির হোসেন (২১) ও মোঃ হৃদয় (২২), উভয়ের ঠিকানা হাটশশীগঞ্জ, তজুমদ্দিন, ভোলা।

তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৫০:৪১   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ