মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল-মাছ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল-মাছ উদ্ধার
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে জাল ও মাছ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশসহ অন্যান্য প্রজাতির ২০ কেজি মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:৪৮:২০   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ