মেঘনা ও তেঁতুলিয়ায় ২২ দিনের মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

প্রচ্ছদ » অর্থনীতি » মেঘনা ও তেঁতুলিয়ায় ২২ দিনের মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম সুরক্ষায় ২২ দিনের জন্য আজ (০৪ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবার নিয়ে কীভাবে দিন পার করবেন এ নিয়ে দুশ্চিন্তায় দেখা দিয়েছে ভোলার উপকূলীয় জেলেদের মাঝে।

০৪ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ এবং ভোলার জেলের কর্মহীন বন্ধ থাকবে এতে বেকার হয়ে পড়েছেন ভোলা জেলার দুই লাখের অধিক জেলে। যে কারণে অভাব-অনটন আর অনিশ্চয়তার মুখে পড়বেন জেলেরা।

তবে নিষেধাজ্ঞার সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। সেই চাল নির্ধারিত সময়ে বিতরণের দাবি জেলেদের। ভোলার বিভিন্ন মাছ ঘাট ও জেলে পল্লী ঘুরে দেখা গেছে ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকবে, তাই ঘাটে ভেড়ানো হচ্ছে নৌকা-ট্রলার। কেউ কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ শিকারে।

সরকারের নিষেধাজ্ঞা মানতে রাজি থাকলেও পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন কাটাবেন, সে চিন্তার ছাপ রয়েছে জেলেদের চোখে মুখে। তাই নির্ধারিত সময়ে পুনর্বাসনের চাল দ্রুত বিতরণের দাবি তাদের।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহদী হাসান ভুইয়ার সাথে কথা বললে তিনি জানান, ইলিশের নির্বিঘœ প্রজনন নিশ্চিত করতে ভোলার ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে প্রত্যেক জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে বলে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৪৪   ৪৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মনপুরার মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোড়াল, ৩৪হাজার টাকায় বিক্রি
ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম উঠেছে ১৩ হাজার টাকা
ভোলায় ৫০ হাজার কৃষকের ১৩ হাজার হেক্টর জমির আমন আবাদ হুমকির মুখে
ভোলা উপকূলের নদীতে ধরা পড়ছে বড় সাইজের ইলিশ, বিদেশে রপ্তানির প্রস্তুতি
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
লোকসানের অজুহাতে লঞ্চ চলাচল বন্ধ: একসময়ের জমজমাট ‘ভোলা খেয়াঘাট’ এখন নিরব-নিস্তব্ধ



আর্কাইভ