মেঘনায় মিলল দুই রাজা ইলিশ, বিক্রি সাড়ে ১০ হাজারে

প্রচ্ছদ » অর্থনীতি » মেঘনায় মিলল দুই রাজা ইলিশ, বিক্রি সাড়ে ১০ হাজারে
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে চার কেজি ওজনের দুটি রাজা ইলিশ। এর মধ্যে একটি ইলিশের ওজন আড়াই কেজি ও অপরটির ওজন দেড় কেজি। মাছ দুটি ডাকে (নিলামে) সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ভোলার শিবপুর মাছঘাটে আলমগীর ব্যাপারীর আড়তে মাছ দুটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন মো. বাচ্চু ব্যাপারী।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদীর সাগর মোহনায় দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে আবুল কাশেম মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে।

আবুল কাশেম মাঝি জানান, ৯ জেলে নিয়ে তিনি মেঘনা নদীর সাগর মোহনায় মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে নদীতে জাল ফেলে তোলার সময় তাদের জালে দুটি রাজা ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি ভোলার শিবপুর মাছঘাটে নিয়ে এলে আলমগীর ব্যাপারীর আড়তে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। অভিযানের শেষ দিনে রাজা ইলিশ পেয়ে খুশি তিনি।

আড়তদার আলমগীর ব্যাপারী জানান, শুক্রবার স্থানীয় আবুল কাশেম মাঝি দুটি রাজা ইলিশ ঘাটে নিয়ে এলে সাড়ে ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় বাচ্চু ব্যাপারী।

মো. বাচ্চু ব্যাপারী জানান, তিনি ইলিশ দুটি সাড়ে ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

এগুলো ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এ রকম বড় ইলিশ সচরাচর দেখা মিলে না। তাই ঢাকার মোকামে বড় ইলিশের চাহিদা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:০৬   ১৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর
ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত



আর্কাইভ