মনপুরার ঢালচরে ভেসে এলো মৃত ডলফিন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরার ঢালচরে ভেসে এলো মৃত ডলফিন
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপজেলার ঢালচরে জোয়ারের পানিতে ভেসে এলো মৃত ডলফিন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঢালচরের অজিউল্লাহ বেপারীর বাড়ি সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ মৃত ডলফিনটি ভেসে আসে।

বিল্লাল হোসেন জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ঢালচরের খেয়াঘাট এলাকায় রাস্তার পাশে একটি মৃত ডলফিন পড়ে আছে। ডলফিনটি ৪-৫ ফুট লম্বা।

এটির গায়ে পচন ধরে গন্ধ বের হচ্ছে। ডলফিনটি ভোর রাতের জোয়ারে এসে আটকা পড়েছে। তবে সারাদিন এটি উদ্ধারে কেউ আসেনি। তাই এটি একই অবস্থায় পড়ে আছে।

মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রাশেদুল হাসান জানান, তিনি এরকম কোনো খবর পাননি। তবে তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৬   ২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
মনপুরায় ৪৩ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
মনপুরায় ইউপি সদস্য বিএনপি নেতার কান্ড! কৃষককে মারধর, মাথার চুল কর্তন, সংবাদ সম্মেলনে অভিযোগ ভুক্তভোগী কৃষকের
টানা বর্ষণে ৮ দিন ধরে পানিবন্দি সরকারি বরাদ্দ নেই, ত্রান পায়নি মনপুরার পানিবন্দি মানুষ
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল, রাস্তা-ঘাট ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলো সাংবাদিকের কণ্যা
মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষের ভাগ্যে জুটেনি ত্রান
মনপুরায় খাল-বিল, বাড়ি-ঘর পানিতে একাকার, পানিবন্দি ২০ হাজার মানুষ
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা



আর্কাইভ