
স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামালউদ্দিন (৪০) মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
জানা যায়, গত বুধবার (১ অক্টোবর) বিকেলে তিনি ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ভোলার খেয়াঘাট রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে রাত আনুমানিক ৩টা ৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক জামালউদ্দিনের সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীরা ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েছে।
এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সহকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৎ শিক্ষক। তাঁর অকাল মৃত্যুতে শিক্ষা পরিবারে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ০:২৫:৫৩ ৩১১ বার পঠিত