পৌরসভার মালিকানাধীন সোনালি পুকুর, ক্ষমতার পালাবদলে দখলদার বদল

প্রচ্ছদ » অপরাধ » পৌরসভার মালিকানাধীন সোনালি পুকুর, ক্ষমতার পালাবদলে দখলদার বদল
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫



---

চরফ্যাসন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাসনে পৌরসভার মালিকানাধীন সোনালি পুকুর ও সংলগ্ন ভূমি আবারও দখলে নিয়েছে প্রভাবশালীরা। আওয়ামী সরকার পতনের পর আগের দখলদাররা গা-ঢাকা দিলেও পুকুরের জমির দখলের অবসান ঘটেনি। পুকুরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নানা বাধার সৃষ্টি করছে জবরদখলদাররা।

চরফ্যাসন বাজারের মধ্যভাগে সোনালি সড়কের পাশে সরকারি খাস পুকুরটির অবস্থান। এক একর জমির ওপর গড়ে তোলা পুকুরটির চারপাশ ঘিরেই রয়েছে প্রশস্ত সড়ক। পুকুরের দক্ষিণপাড়ের জায়গা পরিত্যক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাবশালীরা সেখানে ১৫টি আধাপাকা ঘর তৈরি শুরু করে দখলে নেয়। গত বছরের ৫ আগস্টের পর এসব ঘরের মালিকানা দাবিদার অনেকেই গা-ঢাকা দেন। কিছু কিছু ক্ষেত্রে আগের মালিকদের সঙ্গে আঁতাত করে যুবদল ও বিএনপির একাধিক নেতা সেগুলোর দখল নিয়েছেন। পৌর কর্তৃপক্ষ দখল করা জমি পুনরুদ্ধার করে সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নিলেও বাধা হয়ে দাঁড়িয়েছেন নতুন দখলদাররা।

পৌরসভার প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, সোনালি পুকুরের দক্ষিণপাড়ের অংশজুড়ে মার্কেট নির্মাণের জন্য অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পটি কাজ শুরুর অপেক্ষায় আছে। এমন এক পরিস্থিতিতে নতুন দখলদাররা পৌর প্রশাসকসহ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধ অপপ্রচারে নেমেছে। নিজেদের জবরদখল বহাল রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা।

উপজেলা সদর বাজারের যুব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন আসলামী জানান, সদর বাজারের মধ্যভাগে চিকেন মার্কেট হওয়ায় বাজারের অপর ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হয়। কিন্তু বাজারের উন্নয়ন কাজে ব্যঘাত ঘটাতে একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল জানান, পৌর প্রশাসক খাস পুকুরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রস্তুতি নিলে একটি চক্র পৌর প্রশাসকের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছে।

চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজের ভাষ্য, আওয়ামী লীগের ১৫ বছরে বেদখল হয়ে যায় সদর বাজারের খাস পুকুরের (সোনালি পুকুর) পাড়। পৌর কর্তৃপক্ষ ওই পুকুরপাড়ে মার্কেট নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া স¤পন্ন করেছে। কিন্তু বাজারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে নানা তৎপরতা শুরু করেছে দখলদার চক্র। এতে বাজারের উন্নয়নকাজ ভেস্তে যেতে বসেছে।

ইউএনও পৌর প্রশাসক রাসনা শারমিন মিথি বলেন, খুব দ্রুত পুকুরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণের কাজ শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ০:১৮:৫৪   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগ॥ স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু



আর্কাইভ