চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের সংবাদ নিয়ে জেলা জামায়েত’র বিবৃতি

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের সংবাদ নিয়ে জেলা জামায়েত’র বিবৃতি
বুধবার, ১ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৪৫ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন, এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতে ইসলামী।

রোববার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ভোলা জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ জানান, প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ জানান, প্রকৃত ঘটনা হলো- ২০২৪ সালের ৫ জুলাই জামায়াতের চরফ্যাশন উপজেলার নেতা মো. ওমর ফারুককে সংগঠনের ফান্ডে অর্থ কেলেঙ্কারি, উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারাদেশের চিঠিও প্রকাশ করা হয়েছে।

তারা আরও বলেন, বহিষ্কৃত ওমর ফারুকসহ তার সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বর্তমানে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। অথচ বিভ্রান্তিকরভাবে এই বহিষ্কৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে জামায়াতের ৪৫ জন নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের মিথ্যা খবর প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী।

বিবৃতিতে জেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন ও সেক্রেটারি মাওঃ মোঃ হারুন অর রশিদ সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্যও অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ০:৫২:৪০   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-মনপুরার হাটবাজার ও পরিবহন খাজনা -টোল সম্পূর্ণ মওকুফ করেছেন এমপি নয়ন
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ
সংবাদ প্রকাশের পর: অবশেষে চরফ্যাশনে অবৈধ ১৭ ইট ভাটার ২টিতে অভিযান!
কৃষির আধুনিকায়নে চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
চরফ্যাশনে শতশত লিটার জ্বালানি তেল জব্দ
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
৫ লক্ষ টাকা কাবিনে চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি



আর্কাইভ