
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম বিশ্বাস আর নেই। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার আসরবাদ উকিলপাড়া টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক কমিশনার সেলিম বিশ্বাসের মৃত্যুতে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, সেলিম বিশ্বাস অত্যান্ত ভদ্র, ভালো ও পরোপকারী মানুষ ছিলেন। কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানুষের সেবা নিয়োজিত ছিলেন এবং নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি ভোলা জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমরা তার মৃত্যুতে একজন শুভাকাংখীকে হারালাম।
বাংলাদেশ সময়: ০:৫১:৪৮ ২৪০ বার পঠিত