ভোলায় পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে কোস্টগার্ড

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে কোস্টগার্ড
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার ॥

ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত উপকূলীয় অঞ্চল সমূহে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ ৮০টি পূজা ম-পের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

---

দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় জরুরি উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে।

এছাড়াও আমরা অনুরোধ করবো যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করুন। আমরা চাই দেশের শান্তিপ্রীয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্যাপন করুক।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪১:২৯   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে পুলিশের লাঠিপেটা’ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও পোস্ট
জেলেনৌকার সদস্য থেকে দক্ষ কারিগর; নিজ চেষ্টায়-প্রচেষ্টায় যেভাবে ভাগ্য বদলালেন ফারুক
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই



আর্কাইভ