ভোলায় মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন

প্রচ্ছদ » জেলা » ভোলায় মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা হায়দার আলী লেলিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি ম-প পরিদর্শন করেন।

হায়দার আলী লেলিন এ সময় জেলা সদরের কালীনাথ রায়ের বাজার লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দির, ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজামন্ডপ, পাঁচ তহবিল মন্দির, সদরের মিহির লাল শাহ মাঠ পূজামন্ডপ ও শহরতলীর বাপ্তা এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার অনন্য বন্ধন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, অধ্যক্ষ পীযুষ কান্তি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক অসীম কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৫   ৪৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ