আগামী নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে: নাজিম উদ্দিন আলম

প্রচ্ছদ » চরফ্যাশন » আগামী নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে: নাজিম উদ্দিন আলম
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে মুখিয়ে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। এবং তিনিই হবেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু দেশী-বিদেশী কয়েকটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ও বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সাবেক সংসদ সদস্য ও ঢাকসুর সাবেক এজিএস আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

এছাড়াও তিনি মনপুরায় ৮টি পূজামন্ডপ পরিদর্শন ও ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। পরে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

---

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি এই দেশের জনগণ বুঝে না। তাই পিআর পদ্ধতি ধোয়া তুলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। জনগণ গত কয়েক দশক ভোট দিতে পারেনি। জনগণকে ভোট দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই সময় মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপিতত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শামসুননাহার মিনু চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১:১০:৫৩   ৭১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-মনপুরার হাটবাজার ও পরিবহন খাজনা -টোল সম্পূর্ণ মওকুফ করেছেন এমপি নয়ন
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ
সংবাদ প্রকাশের পর: অবশেষে চরফ্যাশনে অবৈধ ১৭ ইট ভাটার ২টিতে অভিযান!
কৃষির আধুনিকায়নে চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
চরফ্যাশনে শতশত লিটার জ্বালানি তেল জব্দ
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
৫ লক্ষ টাকা কাবিনে চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি



আর্কাইভ