জামায়াতের বহিষ্কৃত নেতার নেতৃত্বে ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রচ্ছদ » চরফ্যাশন » জামায়াতের বহিষ্কৃত নেতার নেতৃত্বে ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুল মাল বিষয়ক সম্পাদক (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নিজ বাসভবনে ফুলের মালা পরিয়ে বিএনপিতে তাদের স্বাগতম জানায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম।

মাওলানা ওমর ফারুক বলেন, ‘চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকা-ে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি।

দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।’

এ বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন, ‘‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জমায়াতে ইসলামীর ৪৫ জন নেতাকর্মী আজ বিএনপিতে যোগদান করেছেন। সে জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। তাদের এই যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তবে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ স¤পাদক মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মাওলানা ওমর ফারুককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক বছর পর সে যে কোনো দলে যোগাদান করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকী যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনো জামায়াতে ইসলামীর রাজনীতিও করেনি।

বাংলাদেশ সময়: ১:০৮:০২   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
মালদ্বীপে বিস্ফোরণে চরফ্যাশনের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
চরফ্যাশনের আসলামপুরে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড
চরফ্যাশনে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
অবৈধ ইটভাটার দহনে উজার হচ্ছে ম্যানগ্রোভ বাগান, সাবার হচ্ছে ফসলী জমি
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ
চরফ্যাশনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিলীন হচ্ছে তীররক্ষা বাঁধ
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ