তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন সাবেক এমপি নাজিম উদ্দীন আলম

প্রচ্ছদ » চরফ্যাশন » তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন সাবেক এমপি নাজিম উদ্দীন আলম
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে বিভিন্ন হাটবাজারসহ সামরাজ মৎস্য ঘাটে জেলেদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের জনমত তৈরির লক্ষ্যে জনসাধারণের মাঝে প্রচারণা করেন। পরে মাদ্রাজ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলাউদ্দিন আল মামুনের কবর জিয়ারত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মরহুমের পরিবার কে আর্থিক অনুদান প্রদান করেন নাজিম উদ্দিন আলম।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি’র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদ, ভোলা জেলার আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশন’র সদস্য প্রভাষক নজরুল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:৩১:১৭   ৬৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে২০২৪-এর ১৬ই জুলাই শহিদ দিবস পালিত
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
চরফ্যাশনে ২৫ পিচ ইয়াবাসহ আটক-১
চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
চরফ্যাশনে পরীক্ষার কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা, ভাঙচুর
টানা ভারী বর্ষণে চরফ্যাশনের নিম্নাঞ্চল পানির নিচে: ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ
নরমাল ডেলিভারি বাড়াতে চরফ্যাশনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চরফ্যাশনের আদালত চত্বর
কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন সোহেল



আর্কাইভ