মনপুরার চরাঞ্চলে শিক্ষক সংকটে চলছে না পাঠদান

প্রচ্ছদ » জেলা » মনপুরার চরাঞ্চলে শিক্ষক সংকটে চলছে না পাঠদান
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



---

বিশেষ প্রতিনিধি ॥

ভোলার মনপুরা চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রতিদিন কাঁদা-মাটি পেরিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষক না থাকায় ঠিকমতো শ্রেণিকার্যক্রম হচ্ছে না। ফলে শ্রেণিকক্ষে বসে শিক্ষকের অপেক্ষা ও খেলাধুলায় সময় কাটছে শিক্ষার্থীদের।

জানা যায়, ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নে গড়ে উঠেছে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। ১ নম্বর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪২ নম্বর চর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন দুজন করে। এ দুই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে ২০৬ ও ৮২ জন। ৩ নম্বর মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৫ জন শিক্ষার্থীর পাঠদান করান তিনজন শিক্ষক। এছাড়া ২২ নম্বর মাছুমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭জন শিক্ষার্থীর জন্য রয়েছেন রয়েছেন ৪জন শিক্ষক। তবে এরমধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

১ নম্বর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইমরান ও খাদিজা আক্তার জানায়, তারা প্রতিদিন কাঁদামাটির রাস্তা পাড়ি দিয়ে অনেক দূর থেকে স্কুলে আসে। কিন্তু ১২টায় তাদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় শিক্ষকের জন্য। তাদের স্কুলে দুজন শিক্ষক থাকায় ঠিকমতো পাঠদান হয় না। কোনো দিন দুই বিষয় আবার কোনো এক বিষয়ে ক্লাস হয়।

---

একই শ্রেণির শিক্ষার্থী স্বপ্না আক্তার ও সুমাইয়া আক্তার জানায়, তাদের সামনে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। কিন্তু স্কুলে ঠিকমতো ক্লাস হয় না। এতে তারা ভালো ফলাফল নিয়ে চিন্তিত। ঠিকমত ক্লাস না হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে আসে না বলে জানায় তারা।

‘কলাতলি ইউনিয়নের বেশিরভাগ মানুষই জেলে ও কৃষক। আর্থিক অবস্থাও তেমন ভালো না। আমাদের পক্ষে শিশুদের মনপুরা উপজেলা সদরে নিয়ে পড়ালেখা করানো সম্ভব না। এছাড়াও মনপুরা যেতে হলে ট্রলারে করে যেতে হয়। তাও আবার নির্ধারিত সময় রয়েছে। তাই সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি কলাতলি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করে আমাদের সন্তানদের পরিপূর্ণ প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ দেওয়া হোক।’

৪২নম্বর চর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার জানায়, সকালে ঠিকমতো ক্লাস হয় না। শিক্ষকরা ক্লাসে না এলে তারা দুষ্টুমি ও খেলাধুলা করে।

ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার জানায়, তাদের সকালে মাঝেমধ্যে একজন শিক্ষক থাকেন। এতে সকালে এক বিষয়ের বেশি ক্লাস হয় না। দুজন শিক্ষক থাকলে কোনো দিন দুই বিষয় আবার কোনদিন তিন বিষয় হয়।

---

শিক্ষার্থীদের অভিভাবক মো. রাকিব ও মো. ফকরুল জানান, কলাতলিতে শিক্ষক সংকটের কারণে শিশুদের পাঠদান হচ্ছে না। বিকল্পভাবে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা।

তারা বলেন, ‘কলাতলি ইউনিয়নের বেশিরভাগ মানুষই জেলে ও কৃষক। আর্থিক অবস্থাও তেমন ভালো না। আমাদের পক্ষে শিশুদের মনপুরা উপজেলা সদরে নিয়ে পড়ালেখা করানো সম্ভব না। এছাড়াও মনপুরা যেতে হলে ট্রলারে করে যেতে হয়। তাও আবার নির্ধারিত সময় রয়েছে। তাই সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি কলাতলি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করে আমাদের সন্তানদের পরিপূর্ণ প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ দেওয়া হোক।’

বাংলাদেশ সময়: ১:২৮:৪৩   ৫৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ