ভোলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের’ আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়, ভোলা-এর হলরুমে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইড এবং যুব সেচ্ছাসেববকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, ডা: মু. মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা, এম. মাকসুদুর রহমান, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ভোলা; মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা; মোঃ আজাহারুল হক, জেলা শিক্ষা অফিসার, ভোলা; আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভোলা, বাংলাদেশ স্কাউটস- ভোলা এর জেলা কমিশনার আবু তাহের, জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ মনিরুল ইসলাম। জেলা কাব লিডার ছালমা আক্তার।

জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। ভোলা জেলার সাতটি উপজেলার স্কাউটস ও গালর্স গাইডের উপজেলা কমিশনারবৃন্দসহ ৪৫ জন যুব সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে কর্মশালাটি খুব প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ডা: মু. মনিরুল ইসলাম মহোদয়, সিভিল সার্জন, ভোলা।

আয়োজনে টাইফয়েডের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের উপর হাতে-কলমে সকলে শেখানো হয়। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন রে মধ্য দিয়ে টিকাদান কার্যক্রম চলবে।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং জেলা প্রশাসক সারা বাংলাদেশে ইতোপূর্বে ভোলা জেলা জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধ টিকায় প্রথম হওয়ায় ইতিবাচক মনোভাব নিয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশনেও প্রথম হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১:২৬:১৬   ৪৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ