ভোলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সারে ১০টায় অনুষ্ঠিত হয় একটি রেলি। রেলি পরবর্তী অনুষ্ঠিত হয় বিড়াল ও কুকুর জাতীয় পশুদের ভ্যাকসিন্যাশন বা টিকাদান কার্যক্রম। ভোলা জেলা প্রানী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচির পর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্ত্য প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ মন্ডল।

---

সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এডিএম বলেন, “ভোলা জেলার প্রতিটি স্কুলে জলাঙ্ক সম্পর্কে সচেতনতামুলক সভা করে শিশুদের মধ্যে এর ভয়াবহতা স¤পর্কে বেশি বেশি প্রচার করতে পারলেই জলাতঙ্ক রোগে মৃত্যুর সংখ্যা কমে যাবে’।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর হাসপাতালের ডাঃ নাইমুল ইসলাম। বক্তারা সকলেই তাদের বক্তব্যে জলাতঙ্ক রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

ভোলা জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভোলা জেলায় কর্মরত প্রানী সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:২৪:৫১   ৫৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ