
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের কবির বাজার এই ঘটনা ঘটে। নিহত আলহা বেগম একই গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন এর মেয়ে।
নিহতর বাবা বেলায়েত হোসেন বলেন, পরন্ত বিকেল বেলায় আলহা কে নিয়ে তার মা সবার সাথে আড্ডা দিচ্ছেন। সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যান। পরে পুকুর থেকে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
বাংলাদেশ সময়: ১:২৩:১৭ ৫২৪ বার পঠিত