বোরহানউদ্দিন পৌর যুবদলের পূজামন্ডপ পরিদর্শন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিন পৌর যুবদলের পূজামন্ডপ পরিদর্শন
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় পৌর যুবদলের নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর বোরহানউদ্দিন পশ্চিম বাজারের কেন্দ্রীয় মন্দির, শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম ভাওয়ালবাড়ির মন্দির ও দাস পাড়ার পূজাম-প পরিদর্শন করেছেন।

পৌর সভাপতি হোলাল উদ্দিন মুন্সি বলেন, ভোলা-২ আসনের জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহীমের নির্দেশে আমরা বোরহানউদ্দিন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছি। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিয়ে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবকে সাফল্য ম-িত করতে আমরা তাদের পাশে আছি।

আবু জাফর মৃধা বলেন, সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের উৎসব যাতে নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পৌর যুবদলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর জন্য আপনারা আশীর্বাদ করবেন। নেতার নির্দেশে আমরা সকল পূজাম-পের খোঁজ খবর রাখছি। ‎শারদীয় দুর্গা উৎসবে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজিব হাওলাদার, নসু ফকির। পৌর ৭নং ওয়ার্ডের সভাপতি, মামুন খান, সাধারণ সম্পাদক শামিম পালোয়ানসহ সকল নেতাকর্মী, ৮নং ওয়ার্ডের সভাপতি জামাল সর্দার, সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন। ৯নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন রাঁঢ়ী, সাধারণ সম্পাদক জিহাদসহ স্থানীয় নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১:২১:৫৪   ৫৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
ধানক্ষেতে ইঁদুর মারার পরিবর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
বোরহানউদ্দিনে কুয়েতি দিনার ও স্বর্ণালঙ্কারসহ দুই চোর গ্রেপ্তার
আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজারে কৃষি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
কুঞ্জেরহাটে ফুটপাত দখল ও ময়লার স্তূপ: দুর্গন্ধ আর ভোগান্তি?
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ