মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। শনিবার দুপুর ১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা রুবেল চন্দ্র দাসের মেয়ে দিয়া রাণী দাস (৩)।

পরিবারের সদস্যরা জানান, দুপুর ১ টার দিকে খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫১   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
ভোলায় গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি জিহাদ গ্রেফতার
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলার দরিদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশুসন্তান গুরুতর আহত
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণ, যুবক আটক
শিশুদের হামের প্রকোপ ও প্রতিকার, অভিভাবকদের যা জানা জরুরি



আর্কাইভ