জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে দৌলতখানে জামায়াতের বিক্ষোভ

প্রচ্ছদ » দৌলতখান » জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে দৌলতখানে জামায়াতের বিক্ষোভ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



---

মো. আওলাদ হোসেন, দৌলতখান ॥

জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহ¯পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সেলিম চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মানবসম্পদ সম্পাদক আবুল কালাম আজাদ, তারবিয়াত সম্পাদক জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা, ইউনিয়ন আমিরবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তারা ফ্যাসিস্ট সরকারের গণহত্যা, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দাবি করেন। একই সঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১:০৫:৫৬   ৪৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
দৌলতখানে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
ডেঙ্গু প্রতিরোধে দৌলতখানে ৩ কিলোমিটার খাল পরিষ্কার করল বিএনপি
দৌলতখানে লিটন নায়েব হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক
দৌলতখানে মাদক সাপ্লাইয়ের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার
দৌলতখানে মমতাজ বেগম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলার পুলিশ সুপার, দ্রুত বিচারের আশ্বাস
দৌলতখানে ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচ যুবক গ্রেপ্তার, মাদক উদ্ধার
মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও আমার ভাবনা



আর্কাইভ