ভোলায় দারিদ্র্য দূরীকরণে নতুন দিশা ইউএনও’র তত্ত্বাবধানে ভ্যান ও মুদি মালামাল পেল হতদরিদ্ররা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ভোলায় দারিদ্র্য দূরীকরণে নতুন দিশা ইউএনও’র তত্ত্বাবধানে ভ্যান ও মুদি মালামাল পেল হতদরিদ্ররা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



---এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বোরহানউদ্দিন উপজেলার কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্তৃক দুইজন দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয়েছে ভ্যানগাড়ি এবং তিনজন হতদরিদ্রকে দেওয়া হয়েছে চা, মুদি মালামালের প্রয়োজনীয় মালামাল।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

---অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, “সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। অন্যের কাছে হাত না পেতে, আমরা চাই তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নসহ আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দুইজনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চা, মুদি প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেছি। আমাদের আশা, তারা নিজে পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এই সহায়তা অব্যাহত থাকবে।”

ভ্যানগাড়ি পেয়ে সিডু মিয়া আবেগভরে বলেন, “অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। ইউএনও স্যারের সহায়তায় এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। আল্লাহর রহমতে এখন আয় রোজগার করে সংসার চালাতে পারব।”

একইভাবে চা ও মুদি দোকানী মালামাল পাওয়া ঝন্টু মিয়া বলেন, “দীর্ঘদিন কাজকর্ম ছাড়া ছিলাম। দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।

---উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে বাস্তবিক অর্থেই অসহায় মানুষদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ইউএনও মহোদয়ের মানবিক চিন্তা ও উদ্যোগে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন প্রকল্প আরও বিস্তৃত হোক।”

সাচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা জানান, বোরহানউদ্দিন উপজেলার এই উদাহরণ প্রমাণ করে, প্রশাসনের সদিচ্ছা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৪   ৪৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ
বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের কটুক্তির প্রতিবাদে ভোলায় নারীদের ঝাড়ু মিছিল
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭
নির্বাচন সুষ্ঠের লক্ষে বোরহানউদ্দিনে র‌্যাবের কঠোর নজরদারি
বোরহানউদ্দিনে চোরের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ