তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছেন। স্বপন দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

‎সিটিটিসি সূত্র জানায়, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে- চাঁদাবাজি, জমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।

‎ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে জানান, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:১২:২১   ৬২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ