ভোলায় ৩দিন ব্যাপী গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় ৩দিন ব্যাপী গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ৩দিন ব্যাপী ৫২তম গ্রীস্মকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে এ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় জেলা সদরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

শেষ দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা ফুটবল দলের ফাইনাল ম্যাচ। এতে বালক দলে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা দলে ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়েছে।

ফুটবল ও ভলিবলসহ ৮টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম, ভোলা সদর শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ স¤পাদক আনোয়ার পারভেজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫০   ৫২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন
চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



আর্কাইভ