আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনের চক্ষু রোগীদের চিকিৎসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

প্রচ্ছদ » চরফ্যাশন » আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনের চক্ষু রোগীদের চিকিৎসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. সিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনের দশ হাজার চক্ষু রোগীর চিকিৎসা সেবায় দুই দিনের ফ্রি চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে পাঁচ হাজার চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং চশমা দেয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ আইচায় পাঁচ হাজার চক্ষু রোগীকে অনুরুপ চিকিৎসা সেবা দেয়ার কথা রয়েছে।

---

বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যা¤েপ উপজেলা সদরের আশ পাশের গরীব দুঃস্থসহ সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, মানব সেবার অংশ হিসেবে চরফ্যাশনের দুঃস্থ্য অসহায় মানুষের চিকিৎসায় তিনি ফ্রি এই চক্ষু চিকিৎসা ক্যা¤েপর আয়োজন করেছেন। এখান থেকে বাছাই করা ছানি অপারেশনের রোগীদের ৩০জন করে তিনি তার নিজ খরচে পর্যায় ক্রমে ঢাকায় নিয়ে অপারেশনের যাবতীয় ব্যবস্থা করবেন।এলাকার সচেতন মহল তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৪   ৫১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা
চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় চেয়ারম্যান পদে এড. ছিদ্দিক মাতাব্বর, করছেন প্রচারনা
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
দ.আইচায় বাড়ি ফেরার পথে শিক্ষিকার ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
শশীভূষণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ



আর্কাইভ